টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আপডেট: May 24, 2026 |
inbound4666400514388527207
print news

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালিবাড়ীর সামনে এই দুর্ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি আলমগীর কবির জানিয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং সোলায়মানের ছেলে সায়মন (১৪)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তিন কিশোর সকালে মোটরসাইকেলে বাসাইলের দিকে যাচ্ছিল। পথে তাদের মোটরসাইকেল বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিবাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি দুইজনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি আলমগীর কবির বলেন, আহত দুইজনের মধ্যে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর