ঈদে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বেলা ১১ টায়

ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, ঈদের দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী রেবেকা সুলতানা।
আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদুল ফিতরের দিনেও বঙ্গভবনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলেন নেতা, কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় করবেন।













