সাংবাদিকদের সাথে অপ্রীতিকর ঘটনা: দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

আপডেট: May 31, 2026 |
inbound970334538119274943
print news

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর পর থেকে তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের পরিদর্শনে হাসপাতালে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর ফলে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।

শনিবার (৩০ মে) এর ঘটনার বর্ণনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। হাসপাতালের দাবি, এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ উল্লেখ করে যে, তারা সর্বদা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share Now

এই বিভাগের আরও খবর