‘শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া ও শিরনী বিতরণ

আপডেট: June 2, 2026 |
inbound6639180181797088125
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. আশরাফ আলী, আফজাল হোসেন, আমির হোসেন ও রহিম মল্লিক; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম; সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার ও রফিকুল ইসলাম রফিক; দপ্তর সম্পাদক তারেক আহমদ খান; প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন; অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস; স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান; জলবায়ু বিষয়ক সম্পাদক সবুর আহমদ; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান মোহন; স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান; ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও সাব্বির আহমদ; সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনু; সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু; সহ-যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স; সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শুরশেদ আহমদ খুশু; সহ-শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা; সহ-ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল; সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ রাজন; মতিউর রহমান শিমুল, শেখ মোহাম্মদ ইলিয়াস, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এবং সাবেক ছাত্রনেতা মো. মিনহাজুর রহমান মিনহাজসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর