জয়পুরহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা কৃষকদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে এবং জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় প্রধান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
এছাড়াও বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে দেশের কৃষিখাত তথা সার্বিক অর্থনৈতিক মুক্তি অর্জনে কৃষকদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপি, কৃষকদল এবং বিভিন্ন অঙ্গ ও
সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।





















