সাপাহার সীমান্ত পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত

আপডেট: June 6, 2026 |
inbound6433160976970425009
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহার উপজেলা করমুডাঙ্গা সীমান্তে গত ০৫ জুন ২০২৬ তারিখ নওগাঁ ১৬ ব্যাটালিয়নের করমুডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আদাডাংগা ক্যাম্প কর্তৃক ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়।

উল্লেখিত ব্যক্তিবর্গ সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল।

বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে উক্ত ব্যক্তিবর্গের অবস্থান এবং চলাচল পরিলক্ষিত হচ্ছে না।

ধারণা করা হচ্ছে রাত আনুমান ৩টার সময় বিএসএফ কর্তৃক তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর