রায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস, বিপাকে জনসাধারণ

আপডেট: June 7, 2026 |
inbound3068812225805399699
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারন

রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামেরএকমাত্র রাস্তাটির প্রায় তিনটি জায়গায় ধসে গেছে। এতে করে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। কিন্তুু এই সড়কের ব গতকাল বেহাল অবস্থা হওয়ায় বিপাকে পরেছে সাধারন জনগন।

গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাঙ্গাসী ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের একমাত্র রাস্তাটির প্রায় তিনটি জায়গায় ধসে গেছে।

ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।

এমতাবস্থায় পাঙ্গাসী ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের একমাত্র রাস্তাটি জনস্বার্থে অনতিবিলম্বে মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।

Share Now

এই বিভাগের আরও খবর