মান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, ছাত্রশিবির সভাপতিসহ আটক ৪

আপডেট: June 7, 2026 |
inbound1985667952433850796
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠির আঘাতে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আপেল (২৫) সহ তার বাবা হায়দার আলী (৬৫), মা আলেফা বেগম (৫০) ও চাচা আব্দুল মতিন (৪০) নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

​রবিবার (০৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউপির ছুটিপুর বিলের বিবাদমান জমিতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ উপজেলার ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

​অভিযুক্ত প্রধান আসামি আপেল (২৫) উপজেলার ভাঁরশো ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সে একই এলাকার প্রতিবেশী হায়দার আলীর ছেলে। অন্য আসামিরা হলেন— কছিমুদ্দিন ওরফে বিশার ছেলে হায়দার আলী (৫৫) ও আব্দুল মতিন (৪০)।

জানতে চাইলে মান্দা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান তার পদটি নিশ্চিত করে বলেন, আপেল ভাঁরশো ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দ্বায়িত্ব পালন করছে। এটা তাদের পারিবারিক দ্বন্দ্ব। রাজনৈতিক পদ ব্যবহার না করতে বলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন আসামিরা বিবাদমান জমিতে আমন ধানের চারা রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে নিহত আব্দুল হামিদ চারা রোপণে বাধা প্রদান করলে আসামিরা উত্তেজিত হয়ে তাকে মারধর শুরু করেন।

একপর্যায়ে আসামি আপেলের লাঠির আঘাতে আব্দুল হামিদ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা আরও বলেন, রাজনৈতিক পদ ব্যবহার করে সে সব সময় প্রভাব বিস্তার করে এলাকাতে।

​এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “জমি সংক্রান্ত বিরোধে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রধান অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

Share Now

এই বিভাগের আরও খবর