জয়পুরহাটে একাডেমি কাপ হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

আপডেট: June 14, 2026 |
print news

জয়পুরহাট  প্রতিনিধিঃ জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় একাডেমি কাপ হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের আয়োজনে এবং জয়পুরহাট হকি একাডেমির সহযোগিতায় স্থানীয় খঞ্জনপুর হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকেলে হকি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান’র সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন  জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এ এন এম মনজুর মোর্শেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ।

প্রধান অতিথি মাসুদ রানা প্রধান  তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।

তিনি জয়পুরহাটের হকির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে জেলা ক্রীড়া অফিস ও হকি একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে জমকালো ট্রফি ও ব্যক্তিগত মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। চমৎকার ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর