ঠাকুরগাঁওয়ে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন

আপডেট: June 14, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

১৩ জুন ২০২৬ খ্রি. (শনিবার) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট-ফাড়াবাড়ী জিসি রাস্তায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক। এ সময় তিনি রাস্তার পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে এই মহতী কার্যক্রমের সূচনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

মাননীয় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় উদ্যোগকে সফল করতে এলজিইডি এবং স্থানীয় জনগণকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ঠাকুরগাঁও-এর নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ মামুন বিশ্বাস।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

চারা রোপণ শেষে গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষার জন্য স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর