পীরগঞ্জে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ মা দ ক ব্যবসায়ী আ ট ক

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে রাকিব ও শাহিনুর ইসলাম নামে ২ মাদক ব্যাবসায়ীকে ২০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জুন (সোমবার) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, নিয়ামতপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে রাকিব ও শিবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহিনুর ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থল থেকেই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমানিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।






