আক্কেলপুরে ব্র্যাকের উদ্যোগে ২৫ হাজার মাছের পোনা বিতরণ 

আপডেট: June 18, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর শাখা অফিসে  ১০ জন খামারীকে প্রশিক্ষণ প্রদান করে ২৫ হাজার  মাছের পোনা  বিতরণ  করা হয়েছে।

ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির অর্থায়ন ও উদ্যোগে ১০জন গরীব অসহায় নারীদের মাঝে তাদের বিকল্প আয়ের উৎস এবং পারিবারিক স্বাস্থ্যের পুষ্টির জোগানের জন্য  বিনামূল্যে দেশীয় মাছের পোনা বিতরণ করা হয়।

খামারিদের হাতে সহায়তা ও উপকরণ তুলে দেন- আক্কেলপুর উপজেলা সমবায় অফিসার মোঃ মোকাররম হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সানজিদা নাসরিন তুলি,  শাখা ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন সহ ব্র্যাক শাখা অফিসের সকল কর্মসূচির কর্মকর্তাগণ।

উপজেলা সমবায় অফিসার মহোদয় ব্র্যাকের মহৎ কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল সময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর