ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হ ত্যা

আপডেট: June 27, 2026 |
sdsfdfdf
print news

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

এ ঘটনায় তার ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এসময় তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে।

ঘটনার চলমান অবস্থায় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় বিষয়টি টের পায়। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে।
পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন এবং অয়নকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহত প্রবাসী বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর