পীরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী মৎস্য খামার স্থাপনের উদ্দেশ্যে চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরের এই প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ৬ জন উপকার ভোগী চাষিদের মাছ চাষের জন্য উন্নতমানের খাদ্য, গাছের চারা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
একই সাথে প্রদর্শনী মৎস্য খামারের জন্য চাষিদের নাম সংবলিত দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও হস্তান্তর করা হয়।
এসময় উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা আয়েশা খাতুন, মৎস্য দপ্তরের স্টাফরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গ্রামীণ পর্যায়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারণ এবং গৃহস্থালি পুকুরগুলোকে উৎপাদনমুখী করার লক্ষ্যেই সরকারের মৎস্য অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে।
উপকরণ পেয়ে মৎস্য চাষিরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এর মাধ্যমে এলাকায় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন।


