অনলাইন উদ্যোক্তা শাহীনুর ইসলামের বিরুদ্ধে ৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ

আপডেট: July 6, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মো. শাহিনুর ইসলাম, যিনি “শাহিন মার্ট” নামে অনলাইনে আম, মধু, চিড়া, চিনি, সেমাই ও সরিষার তেল বিক্রি করতেন, তার বিরুদ্ধে ব্যবসার কথা বলে ৫ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী শাওন আমিন জানান, ২০২৩ সালের রমজান মাসে সেমাই অর্ডারের মাধ্যমে শাহিনের সঙ্গে তাদের পরিচয় হয়।

পরবর্তীতে সেই পরিচয়ের সূত্র ধরে শাহিন, শাওন আমিনের ঢাকায় কর্মরত ছেলে ঝড় আমিনের কাছ থেকে ব্যবসার জন্য চার দফায় ব্যাংকের মাধ্যমে মোট ৫ লাখ টাকা ধার নেন।

ভুক্তভোগীদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখা যায়, একই NPSB (CITYTOUCH/NPSB-2631100009738) রেফারেন্সে ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ১ লাখ টাকা, ৪ মে ২০২৫ তারিখে আরও ১ লাখ টাকা এবং ৩০ জুন ২০২৫ তারিখে ২ লাখ টাকা ও ১১ জুলাই ২৫ এ ১ লাখ টাকা লেনদেন হয়েছে।

প্রতিটি লেনদেনের বিপরীতে ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছিল। সব মিলিয়ে শাহিনের কাছে মোট ৫ লাখ টাকা পাওনা রয়েছে বলে তারা অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, প্রথমে চলতি বছরের মার্চ মাসে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে সময় বাড়িয়ে ২০ জুনের মধ্যে পুরো টাকা পরিশোধের আশ্বাস দেন শাহিন।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে তিনি যোগাযোগ এড়িয়ে যেতে থাকেন বলে অভিযোগ।
শাওন আমিনের দাবি, টাকা চাইলে শাহিন ফোন কেটে দেন, পরে তাকে ও তার ছেলে ঝড় আমিনকে ফেসবুকে ব্লক করে দেন।

এছাড়া শাহিনের ব্যবহৃত ০১৭১০-৫৮৪২৭৬ & 01711762687 নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর