হাজারীবাগে আওয়ামী লীগের মিছিল, আটক ২

আপডেট: July 17, 2026 |
print news

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকায় গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) সকাল ছয়টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের দিকনির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান রতন, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা, সরকারি ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি রোমান আহমেদ এবং সাধারণ সম্পাদক একরাম।

পুলিশ সূত্র আরও জানায়, মিছিলটি আয়োজন ও পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক সোহেল ওরফে ‘কানা সোহেল’।

হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় আওয়ামী লীগের ২ জন কর্মীকে আটক করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর