শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

আপডেট: July 18, 2026 |
print news

নিজস্ব প্রতিবেদক : শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতা‌রের পর মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পু‌লিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, থানা পুলিশ ও ডিবির অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর