বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম

আপডেট: July 20, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম তেঘর হাজী পাড়া এলাকায় স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের বিনোদনের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেন।

রাতে তেঘর হাজী পাড়া এলাকার একটি উন্মুক্ত হল রুমে প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় খেলাটি প্রদর্শন করা হয়। সরেজমিনে দেখা যায়, বড় পর্দায় খেলাটি সম্প্রচার করার পাশাপাশি সেখানে খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন।

বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের মাঝে এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে একঝাঁক ক্ষুদে ফুটবলপ্রেমীকে গভীর মনোযোগের সাথে খেলা উপভোগ করতে দেখা যায়।

এছাড়া বিভিন্ন বয়সী মানুষ সারিবদ্ধভাবে বসে উৎসবমুখর পরিবেশে এই খেলা উপভোগ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় বড় পর্দায় সবার সাথে একসাথে খেলা দেখার এমন সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ ও যুবসমাজের মাঝে অন্যরকম এক আনন্দের সৃষ্টি হয়েছে।

যুবসমাজকে সুস্থ বিনোদনে যুক্ত রাখতে এমন চমৎকার আয়োজনের জন্য তারা মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীমের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর