অবশেষে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে সমর্থক দিলেন থালাপতি বিজয়
আপডেট: July 23, 2026
|

অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয় অবশেষে নয়াদিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিবাদের বিষয়ে মুখ খুলেছেন।
বুধবার (২২ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিজয় এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, নিট (NEET) পরীক্ষা ব্যবস্থা বাতিল করা উচিত।
তামিল ভাষায় তিনি লিখেছেন, ‘নিট পরীক্ষার বিষয়ে টিভিকে (TVK)-র আপসহীন অবস্থান হলো—এই পরীক্ষা ব্যবস্থাটি পুরোপুরি বাতিল করা উচিত। নিট ইস্যু নিয়ে আমরা কখনোই কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবো না কিংবা ভোট-ব্যাঙ্কের রাজনীতি করব না।
এই পরীক্ষা কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, বরং তাদের পরিবার-পরিজনদের জন্যও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’












