চান্দগাঁওয়ে ‘ব্লাড ডোনার অর্গানাইজ’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট: July 25, 2026 |
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের চান্দগাঁও থানার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ডোনার অর্গানাইজ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা, সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছাসেবী মিলনমেলা এবং চট্টগ্রামের মানবিক কাজে নিয়োজিত ৮টি সামাজিক সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল জালালিয়া আবাসিক এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয়-এর সঞ্চালনায় এবং সভাপতি জিসান মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির  হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদল) অনুষ্ঠান উদ্বোধন করেন প্রদীপ কুমার বড়ুয়া (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পি এস পি ট্রেডিং অ্যান্ড উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশন) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী (আহ্বায়ক, চান্দগাঁও ৪ নং ওয়ার্ড বিএনপি) অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ অফিসার আনিসুর রহমান (এএসআই, চান্দগাঁও থানা) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মোহাম্মদ আরিফ (সভাপতি, জালালিয়া আবাসিক মহল্লা কমিটি), এম. এ. মিঠু (উপদেষ্টা, সাতকানিয়া সাহিত্য সংসদ) এবং মোহাম্মদ ফরহাদ খান (উপদেষ্টা, ব্লাড ডোনার অর্গানাইজ)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজান, প্রচার সম্পাদক মোহাম্মদ শরিফ, সহ-অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম আরাফাত, সহ-সভাপতি মোহাম্মদ রবিউল হক রুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব রায়সহ সংগঠনের অন্যান্য সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

সংগঠনের বক্তারা বলেন “ব্লাড ডোনার অর্গানাইজ শুধু একটি রক্তদান সংগঠন নয়—এটি একটি মানবিক পরিবার। রক্তদানের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাসহায়তা প্রদান এবং যেকোনো দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ‘মানুষ মানুষের জন্য’—এই বিশ্বাসকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তাগণ ব্লাড ডোনার অর্গানাইজ-এর এমন মানবিক উদ্যোগের তীব্র প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজসেবামূলক এসব কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিশেষে আয়োজকরা সকল অতিথি, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর