রাষ্ট্রপতি হওয়ার খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেন মির্জা ফখরুল

আপডেট: July 28, 2026 |
fd 169
print news

কয়েকটি গণমাধ্যমে ‘মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি’—এমন সংবাদ প্রকাশের পর এটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাদক প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান ঠাকুরগাঁওয়ে শুরু করেছি সবাইকে সম্পৃক্ত করে।

আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে—সবাইকে নিয়ে এই মাদকবিরোধী অভিযানকে আমরা একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।’

মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘এটা ছাড়া আমি মনে করি, বিকল্প কোনো পথ নাই। শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদককে নির্মূল করা সম্ভব না।

আমি বিশ্বাস করি আমরা ঠাকুরগাঁওতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব অবশ্যই।’

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা চাই আপনারা এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবেন এবং এই প্রচারটা করবেন, এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এভাবেই আমাদের নিজেদেরকে এগোতে হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর