জয়পুরহাটে জামায়াতের জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

আপডেট: August 1, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার  বাদ জুমা জয়পুরহাট জেলায় বিভিন্ন মসজিদে জেলা জামায়াতের উদ্যোগে  দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও জয়পুরহাট শহর জামায়াত আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কার্যালয়ে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাও সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর নায়েবে আমির মাও আব্দুর রহিম, সেক্রেটারি মিজানুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর