বন্যার্তদের পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ‘Flood Relief 2026’

আপডেট: August 3, 2026 |
IMG 3876
print news

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী এলাকার অসংখ্য পরিবার যখন ঘরবাড়ি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবন হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছিল, তখন মানবতার আহ্বানে তাদের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।

১ আগস্ট ২০২৬ তারিখে ক্লাবের স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী অঞ্চলে সরাসরি উপস্থিত হয়ে ‘Flood Relief 2026’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে।

এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি, যেসব পরিবারের বসতঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের লক্ষ্যে ২১০টি পরিবারের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় রুফিং শিট প্রদান করা হয়, যাতে তারা নতুন করে নিজেদের আশ্রয় গড়ে তুলতে পারে।

এই কার্যক্রম শুধু ত্রাণ বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি ছিল মানবিক সহমর্মিতা, দায়বদ্ধতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার এক বাস্তব উদাহরণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনার ক্ষুদ্র এই প্রচেষ্টা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, সংকটের সময় সম্মিলিত উদ্যোগই মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আন্তরিক কৃতজ্ঞতা জানায় সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, দাতা, সহযোগী এবং সমর্থকদের, যাদের মূল্যবান অবদান ও অক্লান্ত সহযোগিতা ছাড়া এই মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না।

মানবতার সেবায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে একই নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে। কারণ, প্রতিটি দুর্যোগের পর মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

Share Now

এই বিভাগের আরও খবর