ভাসুরের লাঠির আঘাতে আহত ডিমপাড়া মুরগি,বিচার চাইতে থানায় শম্পা রানী

আপডেট: August 29, 2026 |
fd 229
print news

বগুড়ার গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামে ভাসুরের লাঠির আঘাতে একটি ডিমপাড়া মুরগি আহত হওয়ার অভিযোগ উঠেছে।

আহত মুরগিটির বিচার চেয়ে গাবতলী মডেল থানায় উপস্থিত হয়েছেন এর মালিক শ্রীমতি শম্পা রানী।

ফলে ঘটনাটি এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।শম্পা রানীর অভিযোগ, তাঁর একটি ডিমপাড়া মুরগির মাথায় আপন ভাসুর,অর্থাৎ স্বামীর বড় ভাই,লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয়ে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু করে।শম্পা রানী জানান, মুরগিটির ওপর এমন আচরণের কারণ জানতে এবং এর বিচার চাইতে তিনি ভাসুরের কাছে গেলে, তিনি আহত মুরগিটিকে জবাই করে ফেলার কথা বলেন।

এতে তিনি ক্ষুব্ধ হয়ে মুরগিটির চিকিৎসা ও ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গাবতলী মডেল থানায় উপস্থিত হন।স্থানীয়রা বিষয়টিকে পারিবারিক বিরোধের একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। তবে মুরগিটির ওপর আঘাতের ঘটনায় প্রকৃত পক্ষে কী ঘটেছিল এবং এ বিষয়ে আইনগত ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।এখন এলাকাবাসীর প্রশ্ন,ডিমপাড়া এই মুরগিটির উপর নির্যাতনকারীর কি আদৌ বিচার মিলবে,নাকি মালিক শম্পা রানীকেই ফিরে যেতে হবে খালি হাতে? এবিষয়টি জানতে গাবতলী মডেল থানার ওসি’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

Share Now

এই বিভাগের আরও খবর