জাকসুর উদ্দ্যেগে চলছে ট্রাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা ‘অক্ষর বুনন’

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় শিক্ষার্থী সংসদ (জাকসু)এর উদ্দ্যেগে জাবিতে ‘অক্ষর বুনন’ শিরোনামে চলছে ৫ দিনব্যাপী ট্রাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা।
২৮ আগস্ট (শুক্রবার) সকাল ৯ টা ৩০ মিনিটে জহির রায়হান মিলনায়তনে এই কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় যা ২৯ ও ৩০ আগস্ট এবং ৪ ও ৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ দিনব্যাপি চলবে। নির্ধারিত দিনগুলোতে সকাল ৯:৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এই কর্মশালা।
আয়োজকরা জানান, কর্মশালায় শেখানো হবে বেসিক বাংলা ক্যালিগ্রাফি, বেসিক আরবি ক্যালিগ্রাফি, অক্ষর গঠন ও স্ট্রোকের কৌশল, কম্পোজিশন তৈরি, এক্রেলিক রঙের ব্যবহার, হাতে-কলমে অনুশীলন ও নিজস্ব ডিজাইনে ক্যালিগ্রাফি তৈরি।
কর্মশালার প্রশিক্ষকবৃন্দ হলেন, রিয়াজুল ইসলাম সারওয়ার (ট্রাডিশনাল ও আধুনিক ক্যালিগ্রাফি শিল্পী),জুবায়ের আল মামুন(ইতিহাসভিত্তিক ক্যালিগ্রাফি শিল্পী) এবং সুলতান এনামুর রহমান (ক্যালিগ্রাফি শিল্প)। ৫ দিনব্যাপী চলমান এই কর্মশালায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
আয়োজনের ব্যাপারে জাকসুর সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) নিগার সুলতানা বলেন, ২৮ আগস্ট থেকে ‘অক্ষরবুনন’ শিরোনামে আমরা ৫ দিনব্যাপী টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা আয়োজন করেছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। আমরা মনে করি, শিক্ষার্থীদের শিক্ষা শুধুমাত্র শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়।তাই,সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন।





