বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রদল নেতা বাসিতের

আপডেট: September 3, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ভিক্টোরিয়া পার্কে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে শিশুদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই বিষয়ে বাসিত জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সৃজনশীল ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজ সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, পথশিশুদের মধ্যে থাকা সম্ভাবনাময় প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং তাদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ছোট ছোট সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও মানবিক মূল্যবোধ বাড়ানো এবং একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতেই ছাত্রদল এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণের মতো উদ্যোগ তাদের আনন্দের পাশাপাশি সামাজিকভাবে তাদের প্রতি দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখে।

Share Now

এই বিভাগের আরও খবর