ভাদসায় সিনিয়র নাগরিক ও গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প

আপডেট: September 13, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার ৩ নম্বর ভাদসা ইউনিয়নে সিনিয়র নাগরিক, অসহায়, দুস্থ ও গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদসা ইউনিয়ন শাখার উদ্যোগে ভাদসা আদর্শ গ্রামে এ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন এবং ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও পল্লী চিকিৎসক আমির খসরু হীরকের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, যুব বিভাগের সভাপতি সোহানুর রহমান, আমির খসরু হীরক, রমজান আলী, যুবনেতা ফিরোজ হোসেন, শাকিল, মেহেদী, রিপনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ক্যাম্পে আগত সিনিয়র নাগরিক, অসহায়, দুস্থ ও গর্ভবতী মায়েদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন পল্লী চিকিৎসক আমির খসরু হীরক ও মুকুল হোসেন।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর