রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট বিএনপির

আপডেট: September 15, 2026 |
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন রাষ্ট্রপতি। সিলেট প্রবেশের পথে মহানগর বিএনপির নেতা কর্মীরা নগরীর ৭টি পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানায়।

দুপুরে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

বিকেল সাড়ে তিনটায় যোগ দেবেন সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।

এদিকে সিটি কর্পোরেশনের এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বয়কটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।’

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর।

Share Now

এই বিভাগের আরও খবর