জবিস্থ গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মিতু-সোহান

আপডেট: September 15, 2026 |
print news

দীপ্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে রোকসানা আক্তার মিতুকে সভাপতি এবং তামাসুল ইসলাম সোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর ) সংগঠনটির অনুমোদনপত্রের মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহমিদা সুইট, এস.এম. সজিব ও তানজিল ভূঁইয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শিপন চন্দ্র গোপ, ইনাম এহসান, তানজিলা আক্তার, লিজা আক্তার রিতা, সহিদুল সুমন সর্দার, আসিফ জুবাইন, মেহের আফরোজ চেতি ও সেহেরিন আক্তার ইমা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাকিল খান, খাইরুল হাসান দ্বীপ, মোবাশ্বির আলম সেজান, সাইফুল ইসলাম, জাহিদ হাসান অভি, তাহসিন আজিজ খান, নাইম সরকার, শেখ শিহাব, জিসান হাসান ও আল-শাহরিয়ার ইমরান।

কমিটির অন্যান্য পদে রয়েছেন দপ্তর সম্পাদক রানা শাহেদ রনি, উপ-দপ্তর সম্পাদক ইসরাত জাহান মায়ানুর, প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ, উপ-প্রচার সম্পাদক বর্ণালী সাহা বর্ষা, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাওহিদা সুলতানা তিশা, আইন বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান নাঈম, উপ-আইন বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম সজীব, প্রকাশনা ও বিতর্ক বিষয়ক সম্পাদক তামান্না আক্তার, উপ-প্রকাশনা ও বিতর্ক বিষয়ক সম্পাদক তানজিন আক্তার দিপা, সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসানাফ আল ফাত্তাহ, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফফাত আরা, ছাত্রী বিষয়ক সম্পাদক আমরিণ জাহান সাইমা এবং উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার লি তা।

এ ছাড়া গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন মো. আরিফ খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ মাহমুদ, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুরাইকা ইসলাম বিনতী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানজিদুল ইসলাম রাতুল, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. নাঈম, সাহিত্য সম্পাদক ইউসূফ আহাম্মেদ, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিপতু, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আহমেদ জুবায়ের তালহা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মারিন ফারাহ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক তিতাস দাস এবং উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক হৃত্তিক কুমার।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত তামান্না, মো. নয়ন হোসাইন, ফারজানা ফেরদৌস শেলী, লাইছা নিশাত নেওয়াজ, রাবেয়া, মো. ইনজামুল, মো. মিরাজ, তাহিয়া, মারজানা ও রিতু বর্মন।

নবনির্বাচিত সভাপতি রোকসানা আক্তার মিতু বলেন প্রথমেই কমিটিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানাচ্ছি৷ সকলের অংশগ্রহণে সংগঠনটি আবারও নতুনভাবে তার যাত্রার প্রামাণ্যচিত্র রেখে যাবে। সকলের সহযোগিতায় সুন্দর সময় পার করবো আমরা ইনশাআল্লাহ্। উক্ত কমিটি গাজীপুর ছাত্রকল্যাণ পরিষদকে সমৃদ্ধ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি৷

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক তামাসুল ইসলাম সোহান বলেন, “ছাত্রকল্যাণ শুধু একটি সংগঠনের দায়িত্ব নয় – এটি আমাদের সম্মিলিত অঙ্গীকার। ঐক্য, সহযোগিতা ও মানবিকতার শক্তিতে গাজীপুরের প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে জ্ঞান, সম্ভাবনা ও কল্যাণের পথকে আরও প্রশস্ত করাই আমাদের লক্ষ্য। আজকের সেবাই হোক আগামীর সুন্দর সমাজের ভিত্তি।”

উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে নতুন কমিটিকে গাজীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর