রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

আপডেট: October 15, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গি সড়কের রাউতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক, উপজেলার রাউতনগর রাজশাহী পাড়া এলাকার আজগর আলীর ছেলে আবু সালাম (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে রাউতনগরের পাকা সড়ক দিয়ে যাচ্ছিলেন আবু সালাম। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের।

এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now