পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে আনা হবে

আপডেট: October 19, 2026 |
fc
print news

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলা‌দে‌শির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক। অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বা‌ড়ি কুমিল্লায়।

সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শে‌ষে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান তি‌নি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ ভিন্ন রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে ফিরতে পারছেন না অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।

এ সময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে তিনি বলেন, এই চুক্তির আওতায় জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, এই ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে।

Share Now