গাজীপুরে প্রথমবারের মতো পালিত হলো দানোত্তম কঠিন বৌদ্ধ চীবর দান

আপডেট: October 30, 2026 |
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহারে ১ম বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীগণের অন্যতম ধর্মীয় উৎসব “দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান।

ভদন্ত ধর্মানন্দ মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মাহবুবুল হক গোলাপ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সম্মানিত ট্রাষ্টি মি. পার্থ প্রতীম বড়ুয়া ও গাজীপুর ভাষা শহীদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মি. মুকুল কুমার মল্লিক।

শুক্রবার দিন ব্যাপী গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থের মহোদয়।

ধর্মদেশক হিসাবে মূল্যবান আলোচনা করেন ভদন্ত শ্রদ্ধাপাল মহাথের, ভদন্ত কল্যাণ জ্যোতি মহাথের, ভদন্ত চন্দ্রবংশ থের, ভদন্ত সুনন্দপ্রিয় মহোদয় প্রমুখ।

আলোচকগণ উল্লেখ করেন যে, বর্তমান অশান্ত বিশ্বে মহামানব গৌতম বুদ্ধের মানবতাবাদী দর্শন এখন আরো অনেক বেশী প্রাসঙ্গিক।

সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়।

উক্ত ধর্ম সভার গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সভাপতি মি. শিমুল বড়ুয়া স্বাগত ভাষণ প্রদান করেন এবং মি. অমর বিকাশ চাকমা, বিএনপিসহ অন্যান্য সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সাধারণ সম্পাদক মি. পিকলু বড়ুয়া ও সহ সাধারণ সম্পাদক মি. অনিমেষ বড়ুয়া।

Share Now