ইবি সমাবর্তন অনুষ্ঠান সফল করতে সক্রিয় ২২ উপকমিটি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান সফল করতে ২২ টি উপকমিটি কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কাজ জোরদার করতে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
জানা গেছে, উপকমিটির সদস্যরা তাদের কার্যক্রমের বাজেট মূল কমিটি বরাবর বাজেট পেশ করেছেন। সামনে উপাচার্যের নেতৃত্বে পেশ হবে বাজেট।
এদিকে সমাবর্তন সফল করতে নিরাপত্তা জোরদার ও তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
তিনি গণমাধ্যমে বলেন, সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য কিছুটা চ্যালেঞ্জ হলেও আমরা বিকেন্দ্রীকরণের ভিত্তিতে দায়িত্ব বণ্টন করে দিয়েছি। যাতে সহজে কার্যক্রম সহজ করা যায়৷ ইতোমধ্যে যথাসময়ে কার্যক্রম সম্পন্ন করতে উপকমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সমাবর্তনের জন্য গঠিত ২২ উপকমিটি:
সমাবর্তনকে সফলভাবে সম্পন্ন করতে ২২টি উপকমিটি গঠন করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিগুলো হলো— অর্থ উপকমিটি, সার্টিফিকেট মুদ্রণ ও বিতরণ উপকমিটি, স্মরণিকা উপকমিটি, রেজিস্ট্রেশন উপকমিটি, পদক, পুরস্কার ও উপহারসামগ্রী বিতরণ উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, পরিষ্কার-পরিচ্ছন্নতা উপকমিটি, প্যান্ডেল ও ডেকোরেশন উপকমিটি, শোভাযাত্রা ও মহড়া উপকমিটি, স্বেচ্ছাসেবক উপকমিটি, গার্ড অব অনার উপকমিটি, স্পন্সর উপকমিটি, গাউন ও কস্টিউম উপকমিটি, প্রচার উপকমিটি, আইন ও নিরাপত্তা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, অনুষ্ঠান উপস্থাপনা উপকমিটি, চিকিৎসা উপকমিটি, আবাসন উপকমিটি, সাংস্কৃতিক উপকমিটি, পরিবহন উপকমিটি এবং আমন্ত্রণ উপকমিটি।




