জয়পুরহাটে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট: November 3, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, ​স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, ​জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,​জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন , ​যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

​সভায় আগামী ৭ অক্টোবর দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট সকলকে সময়মতো উপস্থিত থেকে সভা সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছিল।

Share Now