সস্ত্রীক করোনা আক্রান্ত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

আপডেট: September 5, 2020 |
print news

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও তার স্ত্রী রেবেকা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) আফজালুর রহমান বাবু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নিজ বাসভবনে তিনি ও তার স্ত্রী আইসোলেশনে রয়েছেন।

আফজালুর রহমান বাবু বলেন, ‘আমি এবং আমার স্ত্রী’র করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে শারীরিক অন্য কোনো জটিলতা নেই। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।’

এজন্য তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্বিগ্ন না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপশি রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মহামারি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই আফজালুর রহমান বাবু আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ত্রাণ বিতরণ, টেলি মেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কৃষকদের ধান কাটা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে মাঠ পর্যায়ে নিয়য়মিত অংশগ্রহণ করে আসছিলেন। এছাড়াও বন্যা চলাকালে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now