অভিনেতা দেবকে বিজেপি নেত্রী ভারতী অপদার্থ বললেন

আপডেট: September 23, 2020 |
দেব ভারতী
print news

ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাকে অপদার্থ বলে কটাক্ষ করেছেন তিনি।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে একটি ক্লাবের পক্ষে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় এই নেত্রী বলেন, ‘ঘাটালের মানুষ গত লোকসভা ভোটে ভুল করেছিল। এমন একজনকে সাংসদ করেছিল, যাকে দেখতে হলে টিকিট কেটে সিনেমা হলে যেতে হয়। অপদার্থ জনপ্রতিনিধি পেয়েছেন আপনারা। এর চেয়ে আমি যদি এমপি হতাম তবে ঘাটাল মাষ্টার প্ল্যানের কাজ সম্পন্ন হয়ে যেত।’

ভারতী ঘোষ আরও বলেন, ‘রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভুরি ভুরি বোম মিলছে তৃণমূল নেতাদের বাড়ি থেকে।’

উল্লেখ্য, ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামে মৃত বিজেপি কর্মী দীপক মণ্ডলের বাড়িতে পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েও এই একই অভিযোগ করেছেন ভারতী ঘোষ। সেইসঙ্গে পুলিশ কর্তাদের মুখোশ খুলে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র : কলকাতা২৪

বৈশাখী নিউজ/ জেপা

Share Now