সিংড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: October 8, 2020 |
print news

নাটোরের সিংড়ায় বিলের পানিতে ডুবে সোহান হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে চৌগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামের ফারুক হোসেনের পুত্র ও চৌগ্রাম স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, ছোট চাচাতো ও মামাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পাশে বিলে নৌকায় চড়ে ঘুরতে যায় সোহান। এসময় বিলের মাঝে গিয়ে নৌকা ডুবে যায়। এক জেলে নৌকা ডুবা দেখে তার পরিবারকে খবর দেয় এবং সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। খুবই মর্মান্তিক। নৌকা ডুবিতে একজনের মৃত্যু হলেও দু’জনকে জীবিত উদ্ধার করা গেছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now