চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৮১, মৃত্যু নেই

আপডেট: October 24, 2020 |
print news

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২০ হাজার ৬৪০ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে নগরীতে কেউ করোনায় মারা যায়নি।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮৯৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৬জন এবং উপজেলায় ১৫জন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর