সেরা চারে অনিশ্চিত কলকাতা

আপডেট: October 30, 2020 |
print news

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে তলানীতে থাকা চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এর ফলে সেরা চারে ওঠা অনিশ্চিত হয়ে পড়লো কলকাতার।

এই হারে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে শাহরুখ খানের দল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে চেন্নাই।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নিতীশ রানার হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৭২ রান তোলে কলকাতা। ৬১ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৭ রান করেন রানা।

এছাড়া শুবমান গিল ২৬ ও দীনেশ কার্তিক অপরাজিত ২১ রান করেন। জবাবে গায়কোয়াদের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৮ রান তোলে চেন্নাই। ৫৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭২ রান করেন গায়কোয়াদ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর