মোহাম্মদপুরে বিহারী পট্টির জহুরি মহল্লায় আগুন
আপডেট: November 24, 2020
|

রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে এ আগুন লাগে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউল হক বলেন, বিকাল ৪টা ১৫ মিনিটে বিহারী পল্লীতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর দিতে পারেননি এই অপারেটর।
কিছুক্ষণ পরে আবার যোগাযোগ করা হলে আরেক অপারেটর আনিসুর রহমান বলেন, আগুনের পরিমাণ অনেক বেশি। ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে। মোট ১০টি ইউনিট কাজ করছে।
বৈশাখী নিউজ/ ফাজা




