করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

আপডেট: November 25, 2020 |
print news

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩-১৪ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই আজ মারা যান তিনি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর