চার মাসে সাড়ে ৩৫ হাজার কোটি টাকা দান

আপডেট: December 17, 2020 |
print news

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট গত চার মাসে প্রায় ৪২০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৭০০ কোটি টাকা) দান করেছেন বিভিন্ন ত্রাণ সংস্থাকে।

এক ব্লগ পোস্টে ম্যাকেনজি বলেন, করোনা মহামারীতে যেসব আমেরিকান ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহায়তা করতে চান তিনি। ম্যাকেনজি স্কট বর্তমানে বিশ্বের ১৮তম ধনী। যার সম্পদের পরিমাণ ৬০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

এসব সম্পদের বেশির ভাগ পেয়েছেন তার সাবেক স্বামী জেফ বেজোসের কাছ থেকে। তিনি ইতিমেধ্য ৩৮০টি দাতা সংস্থা এবং ৬,৫০০টি প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন। বিবিসি

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর