ভ্যাকসিন নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

আপডেট: December 19, 2020 |
print news

শরীরে করোনার ভ্যাকসিন নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শুক্রবার ফাইজার-বায়োএনকেটের ভ্যাকসিন গ্রহণ করেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং ম্যাককোনেলও।

হোয়াইট হাউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি জানান, সোমবার শরীরে ভ্যাকসিন গ্রহণ করবেন বাইডেন। করোনার প্রতিষেধক দেয়া হবে ফার্স্ট লেডির শরীরেও। এর পরের সপ্তাহে ভ্যাকসিন গ্রহণের কথা জানিয়েছেন সব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশে অনুমোদন পাওয়া ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন মানব শরীরে ৯৫ ভাগ কার্যকর বলে দাবি করা হয়। প্রথম ডোজ শরীরে নেয়ার তিন সপ্তাহ পর প্রয়োগ করতে হবে দ্বিতীয় ডোজ।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, আমাদের আরও একটি ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সেটি চুড়ান্ত অনুমোদন পেলে আগামী সপ্তাহের মধ্যে সারাদেশে ৯০ লাখ ডোজ সরবরাহ করা হবে। ডিসেম্বরের মধ্যে ২ কোটি মার্কিনির জন্য ভ্যাকসিন নিশ্চিত করবো আমরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর