করোনা মোকাবিলায় নতুন করে যেসব পদক্ষেপ নিল সৌদি সরকার

আপডেট: December 21, 2020 |
print news

বিশ্বের কয়েকটি দেশে কোভিড-১৯ নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ রেখে কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সৌদি বার্তা সংস্থা এসপিএ।

সিদ্ধান্তগুলো হল:-
১. আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরেও এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশি যে সমস্ত বিমান সংস্থাগুলো এখন বর্তমানে সৌদিতে অবস্থান করছে তারা তাদের নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে পারবে।

২. আগামী এক সপ্তাহের জন্য সকল স্থল ও জলবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা বৃদ্ধি পেয়ে আরও এক সপ্তাহ বাড়তে পারে।

৩. গত ৮/১২/২০২০ তারিখ থেকে যারা ইউরোপীয় কোন দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে নিম্নে বর্ণিত নির্দেশনা মেনে চলতে হবে।
ক) পনের দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
খ) কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে প্রতি পাঁচ দিন অন্তর কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

৪. গত তিন মাসের মধ্যে যারা ইউরোপীয় কোনও দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে হবে।

তবে যেসমস্ত দেশে নতুন করে কোভিড সংক্রমণ শুরু হয়নি সেসকল দেশ থেকে পন্য আমদানি রফতানি কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নিয়মিত এই নির্দেশনাসমূহ রিভিউ করা হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর