আফগানিস্তানে আরও এক সাংবাদিককে হত্যা

আপডেট: January 2, 2021 |
print news

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম বিসমিল্লাহ আইমাক। এ নিয়ে দেশটিতে গত দুই মাসে অন্তত পাঁচ সাংবাদিক নিহত হলেন। খবর বিবিসির।

বিসমিল্লাহ আইমাক ঘোর প্রদেশের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন। কয়েক মাস আগেও একবার হামলা হয়েছিল বিসমিল্লাহ আইমাকের ওপর। সেবার প্রাণে বেঁচে গেলেও এবার আর রক্ষা হয়নি তার।

দেশটিতে সম্প্রতি হঠাৎ করেই গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা ঘটনা বেড়ে যায়। এই হামলা থেকে দেশটির মানবাধিকার কর্মী এবং সরকারপন্থিরাও রেহাই পাচ্ছেন না। এসব হামলার গভীর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন।

আগামী সপ্তাহে দেশটির সরকারের সঙ্গে বিদ্রোহীদের নতুন করে আলোচনায় বসার কথা রয়েছে। এমনই প্রেক্ষাপটে দেশটিতে সাংবাদিক হত্যার ঘটনা ঘটল।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর