মাদকবিরোধী অভিযান ঢাকায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি

আপডেট: January 4, 2021 |
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।

সোমবার (৪ জানুয়ারি) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় ১ হাজার ৮০০ পিস ইয়াবা, ১২৭ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৯২৭ গ্রাম গাঁজা ও ১৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now