ভারতে নতুন করে ১৬ হাজার করোনা রোগী শনাক্ত

আপডেট: January 11, 2021 |
print news

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতে চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে টিকাকরণ। তার আগে সোমবার করোনার গ্রাফ অনেকটাই নিম্নমুখী।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩১১ জন। কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা মারা গেছেন ১৬১ জন। আর সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ২৯৯ জন।

ভারতে এই মুহূর্তে মোট করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন, যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৫২৬ জন।

এছাড়া করোনার কোপে প্রাণ হারিয়েছেন ভারতের মোট ১ লাখ ৫১ হাজার ১৬০ জন। আর ভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১ কোটি ৯২ লাখ ৯০৯ জন। সূত্র : সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর