খিলক্ষেতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ৪

আপডেট: January 12, 2021 |
print news

রাজধানীর খিলক্ষেতের বিশ্বরোডে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে গাবতলী হতে ডেমরা যাওয়ার যাত্রীবাহী অসিম পরিবহন এবং নিকুঞ্জ হতে একটি প্রাইভেট কার কাকরাইল যাচ্ছিলেন। পথিমধ্যে নিকুঞ্জ (কুড়িল বিশ্বরোড) ফ্লাইওভারের নিচে প্রাইভেটকারটিকে ওই যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেট কার এবং বাসের যাত্রীসহ চারজন আহত হয়। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত দুর্ঘটনা স্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক আবু হানিফ (২০) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর