আজ গ্যাস থাকছে না রাজধানীর যেসব এলাকায়

আপডেট: January 13, 2021 |
print news

আজ বুধবার পাইপলাইন মেরামতের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আজ বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নতুন পাইপলাইন স্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now