করোনায় আক্রান্ত জি এম কাদের

আপডেট: January 14, 2021 |
print news

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্প‌তিবার (১৪ জানুয়ারি) সকা‌লে জিএম কা‌দেরের একান্ত স‌চিব ও জাতীয় পার্টির যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।

আবু তৈয়ব জানান, ‘বর্তমা‌নে চি‌কিৎস‌কের পরামর্শ রাজধানীর উত্তরা বাসায় চি‌কিৎসা নি‌চ্ছেন তিনি। ত‌বে তার খুশখু‌শে কা‌শি ছাড়া অন‌্য কো‌নো উপসর্গ নেই। তি‌নি স্বাভা‌বিক ও সুস্থ‌ আছেন।’

তিনি আরও জানান, মঙ্গলবার জিএম কাদেরের করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়। বিষয়‌টি আরও নি‌শ্চিত হওয়ার জন‌্য আজ‌কে আবারও পরীক্ষা করানো হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর